২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

সাভারে একটি ট্রাক ও ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার এক জন নিহত ও তিন জন আহত হয়েছে। জয়দেবপুর থানাধীন নবীনগর-- কালিয়াকৈর সড়কে ওয়াপদা এলাকার একটি ফিলিং স্টেশনের কাছে দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে অজ্ঞাত পরিচয় ট্যাক্সি ক্যাবের চালক (৩০) ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় কালো রংয়ের ট্যাক্সিটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

ট্যাক্সির মারাত্মক আহত দুই যাত্রীকে, যাদের মধ্যে একজন নারী, স্থানীয পলি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

জয়দেবপুর পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।