সকল বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে ব্যবস্থা গ্রহণ
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব) দেশের সকল জাতীয় ও আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
ক্যাবের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ক্যাবের চেয়ারম্যান এয়ার কমোডোর একেএম হারুন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
বৈঠকে ক্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিমানবন্দরের ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিমানবন্দরের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ক্যাবের চেয়ারম্যান বিভিন্ন বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেয়ার জন্যে নির্দেশনা দিয়েছেন।
বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে বিদ্যমান আইন বাস্তবায়ন করতে গিয়ে কোনো ধরনের অবহেলা না করার জন্যে ক্যাব চেয়ারম্যান তাদের নির্দেশ দেন।
বৈঠকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়।
এছাড়া বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যদের পাশাপাশি একটি ডগ স্কোয়াড রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার ক্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
