২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চরমপন্থি ক্যাডারকে জবাই করে হত্যা

পাবনা জেলার সুজানগর উপজেলার বিএলবাড়ি ভবানীপুরে বুধবার গভীর রাতে প্রতিপক্ষ দল এক চরমপন্থি ক্যাডারকে জবাই করে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 04:18 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

নিহতের নাম রিয়াজুল ইসলাম (২৬)।

পুলিশ জানায়, প্রতিপক্ষ গ্র“পের ১০/১২ জন সন্ত্রাসী বাড়ি থেকে রিয়াজুলকে ধরে নিয়ে যায়। তাকে হত্যা করে ভবানীপুর গ্রামের ধান ক্ষেতের মধ্যে ফেলে রাখে। বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে জবাই করা লাশ দেখে স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

দলের আভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এই হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।