যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
যশোর জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে বৃহস্পতিবার সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ও চার জন আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম আলমগীর।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে যশোর শহরের শংকরপুর বিলপাড়ার আলমগীর তার দুই পুত্র, এক কন্যা এবং বোনকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-চ-৯৮৪৮) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
আহত আলআমিন, আরিফ, রোজিনা ও হাফিজার অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
