বগুড়ায় বাস মালিক সমিতির কর্তৃত্ব নিয়ে বিএনপি দু’গ্র“পে ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ২ গ্রেফতার ১
মিনিবাস মালিক সমিতির কর্তৃত্ব নিয়ে বগুড়ায় ক্ষমতাসীন দলের দু’পক্ষের সমর্থকদের মধ্যে বুধবার সন্ধ্যায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে দুই জন আহত হযেছে। এ সময় প্রায় আধা ঘন্টা উত্তরবঙ্গ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ এক জনকে গ্রেফতার করেছে।
আহতরা হচ্ছে বাস মালিক মনোয়ার হোসেন সাফি ও চেইন মাস্টার নাইন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে তাড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও সাহেব আলী নামে এক শ্রমিককে গ্রেফতার করে। উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, সেখানে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।
এদিকে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় সদর থানা পুলিশ গত মঙ্গলবার বাস-মিনিবাস মালিক সমিতিতে কোন পক্ষকেই না বসতে অনুরোধ করেছে। এছাড়া আগামী শুক্রবার বিষয়টি নিয়ে মীমাংসার তারিখ ধার্য আছে। ওই সভায় ডিসি, এসপি, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
