নাবিলকে রিমাণ্ড শেষে কারাগারে প্রেরণ
জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের ছেলে নাবিল রহমান ওরফে তানভির ওরফে রুবেল ওরফে মনির ওরফে মহসিনকে ডিবি পুলিশের আট দিনের রিমাণ্ড শেষে সোমবার জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
নাবিলকে কুমিল্লার ১নং ধর্তব্য আদালতে হাজির করলে বিচারক ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট ওয়াহিদুল ইসলাম এই আদেশ দেন।
উল্লেখ গত ১৩ মার্চ কুমিল্লা থেকে বিস্ফোরক দ্রব্য রাখার দায়ে আটক করা হয় নাবিলকে।
এদিকে একই তারিখে কুমিল্লার বিষ্ণপুর থেকে গ্রেপ্তারকৃত অপর জেএমবি নেতা আব্দুস সামাদ ওরফে মুস্তাফিজুর রহমান মিন্টুকে পাঁচ দিনের রিমাণ্ড শেষে একই আদালতে হাজির করা হলে আদালত তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।
