২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠি থেকে জঙ্গি সন্দেহে ৪ জন আটক

ঝালকাঠিতে জঙ্গি সন্দেহে সোমবার বিকালে চার জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

আটকৃতরা হলো-- মো. খলিল হাওলাদার (৩০), হেলাল হাওলাদার (৩৩), হুমায়ূন কবির (২৬) ও আবুল হাসেম (৩০)। তাদের প্রত্যেকের বাড়ি বরিশালের উজিরপুরে। 

সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দশমা গ্রামে ইসলামী সংগঠনের ‘হিযবুত তওহীদ’ নামের লিফলেট বিলি করার সময় গ্রামবাসী তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। সন্ধ্যায় তাদের ঝালকাঠি থানায় নিয়ে আসা হয়। পুলিশ ব্যাপারটি খতিয়ে দেখছে।