বরিশাল ছাত্রদলের প্রতিনিধি সভায় খাবার নিয়ে হুড়োহুড়ি
জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশাল বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সভায় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দুপুরের খাবার নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
বরিশাল স্টেডিয়ামে রোববার সভামঞ্চের পূর্ব দিকে খাবার প্যান্ডেলে মানুষ অনুযায়ী খাবার কম থাকায় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খাবার না পেয়ে উত্তেজিত ছাত্রদল কর্মীরা প্লেট গ্লাস ভাংচুর করতে শুরু করে।
এসময় বাবুগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দিতে গেলে হট্টগোল আরো বৃদ্ধি পায়। এ ঘটনায় সাংবাদিকসহ ১০/১৫জন ছাত্রদল নেতাকর্মী আহত হয়।
পরবর্তীতে বরিশাল সিটি মেয়র মজিবুর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
