২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বনদস্যুদের দু’গ্র“পের গুলি বিনিময়কালে আহত জেলের মৃত্যু

সুন্দরবনে বনদস্যুর দু’গ্র“পের মধ্যে গুলি বিনিময়কালে গুলিবিদ্ধ এক জেলে মারা গেছে। তার নাম আলতাফ হোসেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাগেরহাটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বাগেরহাট থানায় একটি মামলা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আলতাফ মার্চ মাসের শেষ সপ্তাহে পূর্ব সুন্দরবনের সুপতি স্টেশন এলাকায় বন বিভাগের পাশ নিয়ে কাঁকড়া ধরতে যায়। সেখানে ২৯ মার্চ দুই দল বনদস্যুর মধ্যে গুলি বিনিময়কালে সে গুলিবিদ্ধ হয়। পরে তাকে ৪ এপ্রিল বাগেরহাট এনে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামে।

বাগেরহাট সদর থানার এসআই এবং এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ঘটনাটির তদন্ত চলছে।