২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার্নি ডাক্তারদের ধর্মঘটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল অচল

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ধর্মঘটী চিকিৎসকরা বৃহস্পতিবার তাদের ভাতা বৃদ্ধির দাবী পূরণ না হলে আরো কঠোর কর্মসূচী দেওয়ার হুমকি দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 10:08 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রায় ২৮৭জন ইন্টার্নি চিকিৎসক বৃহস্পতিবার তাদের ধর্মঘট অব্যাহত রাখে। এসময় তারা প্রশাসনিক ভবনের সামনে মিছিল সমাবেশ করে।

ইন্টার্ন ডাক্তাররা হুমকি দিয়ে বলেছে, শনিবারের মধ্যে তাদের দাবী পূরণ না হলে রোববার থেকে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেবে।

এদিকে ধর্মঘটের কারণে পর পর দ্বিতীয় দিনের মত ধর্মঘটের কারণে হাসপাতালের ৩৪টি ওয়ার্ডে চিকিৎসা ব্যবস্থার বেহাল দশার সৃষ্টি হয়েছে।