ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়ে নিহত ২, আহত ২০
ঝালকাঠির নলছিটি উপজেলায় বৃহস্পতিবার ভোর রাতে কালবৈশাখী ঝড়ে অন্তত: দুইজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
নিহতরা হলেন, কুসংগল ইউনিয়নের ফয়রা গ্রামের খবির উদ্দিন হাওলাদার (৭০) ও তার স্ত্রী ফুলবরু (৫০)।
নলছিটির বেশ কয়েকটি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে অসংখ্য কাচা ঘর-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে এবং গাছ-পালা ভেঙ্গে গেছে।
কুসংগল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী বিডিনিউজকে জানান, কালবৈশাখী ঝড়ে তার ইউনিয়নের সাতটি গ্রামে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
