২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে আকিজ প্যাকেজিং কারখানায় ৫ দিনের ব্যবধানে আবারো অগ্নিকাণ্ড

টঙ্গী বিসিক শিল্প নগরীতে আকিজ প্যাকেজিং কারখানায় পাঁচদিনের ব্যবধানে আবার অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও কারখানা সূত্র জানায়, বুধবার দুপুর ১২টার দিকে আকিজ প্যাকেজিং কারখানার নিচ তলায় মূল ফটকের বাইরে ড্রেনে পড়ে থাকা কেমিক্যাল থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মিলের শ্রমিক ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস টঙ্গী ইউনিটের ডিউটি অফিসার মনির হোসেন জানান। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

গত ৩১ মার্চ একই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ ভস্মিভূত হয়।