গাইবান্ধায় বাল্য বিবাহের দায়ে বর ও কণের পিতা গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদরে বাল্য বিবাহের দায়ে সোমবার রাতে পুলিশ বিয়ের আসর থেকে বর ও কণের পিতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুই অভিবাবক আব্দুল হাকিম এবং দেলোয়ার হোসেন পরে জরিমাণা দিয়ে মুক্তি পায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা সদরের আব্দুল হাকিমের কণ্যা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী সুমি বেগম (১২) এবং ধুমাইটারী গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র আলম (১৩) এর বিয়ের অনুষ্ঠান চলছিল। এসময় মাদ্রাসা সুপার আবুল হোসেন বাল্য বিবাহের বিষয়টি সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশকে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের জন্যে নির্দেশ দিলে পুলিশ বর ও কণের পিতাকে গ্রেপ্তার করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অভিযুক্ত দু’অভিবাবকেই এক হাজার টাকা করে জরিমাণা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
বিয়ের অনুষ্ঠান বাতিল এবং জরিমাণার টাকা পরিশোধ করে পরে ওই অভিবাবকদ্বয় মুক্তি পায়।
