২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অপরাধে ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার ও জরিমানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন শিক্ষাবর্ষের ১২ জন শিক্ষার্থীর পরীক্ষা বাতিলসহ ছাত্রীদের সাথে অশোভন আচরণ এবং রেজিষ্ট্রার ভবনের সামনে আগুন লাগানোর অপরাধে মোট ১৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করা হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 05:16 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডিসিপ্লিন বোর্ডের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে যেসব শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে তারা হলো- উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০০৩ - ০৪ শিক্ষাবর্ষের জাহাঙ্গীর আলম তরফদার, আবুল হাসানাত, আলেপ উদ্দিন, মহিউদ্দিন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০০২- ০৩ শিক্ষাবর্ষের ইলিয়াস উদ্দিন, বাংলা বিভাগের ২০০১ - ০২ শিক্ষাবর্ষের সুলতানা সুফিয়া, নৃবিজ্ঞান বিভাগের ২০০৩ - ০৪ শিক্ষাবর্ষের রাফিউল আমিন, তাহসিন রহমান, প্রাণিবিদ্যা বিভাগের ২০০০ - ০১ শিক্ষাবর্ষের ছাত্রী শারমিন সুলতানা, উম্মে রোকসানা, সরকার ও রাজনীতি বিভাগের ২০০২ - ০৩ শিক্ষাবর্ষের নূরুল হুদা এবং দর্শন বিভাগের ২০০১ - ০২ শিক্ষাবর্ষের আমিরুল ইসলাম।

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল বিভাগের এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে একই বিভাগের ছাত্র কাজী মাসেল উল্লাহকে এক বছর স্থায়ী বহিষ্কার ও এক বছর স্থগিত বহিষ্কারাদেশ দেওয়া হয়।

এছাড়া ব্যবসায় প্রশাসন বিভাগের অপসারণকৃত শিক্ষক তানভীর আহমেদ সিদ্দিকীর সহযোগিতায় এক ছাত্রীর সাথে অশোভন আচরণ করার দায়ে একই বিভাগের ছাত্র রঞ্জু আহমেদকে তিন হাজার টাকা জরিমানা এবং এক বছর স্থগিত বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

অন্যদিকে রেজিষ্ট্রার ভবনের সমানে ঘাস ও গাছে আগুন লাগানোর অপরাধে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমান এবং দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র আব্দুল আল কাফিকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।