ইউএইচও চেয়ারম্যান ড. জপব্রত চৌধুরী ৮ এপ্রিল ঢাকায় আসছেন
ইউনাইটেড হিউম্যান কাইন্ড অরগানাইজেশন ইউএইচও’র (ইউএসএ) চেয়ারম্যান ড. জপব্রত চৌধুরী ৮ এপ্রিল এক মাসের সফরে ঢাকায় আসছেন।
রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষক ইউএইচও চেয়ারম্যান ড. জপব্রত চৌধুরী বর্তমানে মার্কিন সরকারের ঔষধ প্রশাসনে কর্মরত।
ড. চৌধুরীর আহ্বানে গত বছর বাংলাদেশ সমাজ উন্নয়ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা হয়। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনটির কমিটি গঠিত হয়েছে।
মাসব্যাপী সফরে বাংলাদেশ প্রতিটি জেলায় ‘বাংলাদেশ সমাজ উন্নয়ন’ নেটওয়ার্ক গড়ে তোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ড. চৌধুরী।
ড. চৌধুরী বাংলাদেশ সমাজ উন্নয়ন নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানিয়ে আর্থিক ও অন্যান্য সমর্থনের ব্যাপারে প্রতিশ্র“তি প্রদান করেন।
বাংলাদেশ সমাজ উন্নয়ন নেটওয়ার্কের মূল ধারণা হচ্ছে, প্রতিটি পাড়া বা বস্তির বাসিন্দাদের নিজেদের উন্নয়নের জন্য নিজেরা যৌথ ভাবে এগিয়ে আসা।
বিস্তারিত জানার জন্য নিু ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে। অ্যাড. সুব্রত চৌধুরী, সভাপতি, বাংলাদেশ সমাজ উন্নয়ন, কক্ষ নং-৩৩৪, সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা-১০০০। ঢাকার ফোন: ৮৬২৫১৩১, ০১৭-৫০২-৯৬২৮ আমেরিকার ফোন: (৩০১), ২৩৬-৯৮৩৪। খবর বিজ্ঞপ্তির।
