ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে নতুন প্রতিষেধক আসছে
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউড ফর হেলথ এবং ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে নতুন এক ধরনের প্রতিষেধকের কথা জানিয়েছে। এ প্রতিষেধকের মাধ্যমে ডেঙ্গুর চারটি ভাইরাস নির্মূলে কার্যকর হবে বলে সংস্থা দুটির গবেষকরা জানান।
এর আগে এই চারটি ভাইরাস নির্মূলে যে প্রতিষেধকের কথা বলা হয়েছিল তা কার্যকর হয়নি। একই সাথে শরীরের বিভিন্ন অংশে ইঞ্জেকশনের মাধ্যমে এ ভেকসিন প্রবেশ করাতে হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেক্সাসের রাইস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান। মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাস। এ ভাইরাসের আক্রমণে প্রতিবছর বিশ্বে হাজার হাজার লোক মারা যায় এবং ১০ কোটিরও বেশি লোক রোগাক্রান্ত হয়।
রাইস বিশ্ববিদ্যালয়ের জীব প্রকৌশলী ও পদার্থবিদরা তাদের গবেষণায় জানান, বহুমুখী প্রতিষেধক কৌশল তাদের মতে ‘পলিটপিক প্রতিষেধক’ গ্রহণের প্রস্তাব রেখেছেন।
তারা জানান, এ ধরনের প্রতিষেধক এইচআইভি, ক্যান্সারসহ অন্যান্য রোগের প্রতিষেধক হিসেবেও কার্যকর ভূমিকা রাখবে।
