টাঙ্গাইলে পৃথক তিনটি ঘটনায় নিহত ২
টাঙ্গাইলে পৃথক তিনটি ঘটনায় দুইজন নিহত ও এক স্কুল শিক্ষক আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকাল ১০ টায় সদর উপজেলার করটিয়া এইচএম ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনকে সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া, সদর উপজেলার সুরুজ পূর্বপাড়া গ্রামে সকালে সন্ত্রাসীদের হাত থেকে এক মহিলাকে বাঁচাতে গিয়ে আহসান আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
অন্যদিকে, টাঙ্গাইল শহরের বেড়াবুচনা এলাকার হেরোইনসেবী রুবেল (২২) বাসা থেকে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
এসব ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
