২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ি এলাকা থেকে সোমবার সকালে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2006, 05:08 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

নিহতের নাম আবু সাঈদ সিদ্দিকী ওরফে মুরাদ (২৩)। সে সাভার পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সাভার পল্লী বিদ্যুৎ এলাকায় মিজান প্লাজার একটি দোকানে সে খাবার সাপ্লাইয়ের কাজ করতো। রোববার সন্ধ্যায় সে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। তার মোবাইল ফোনে যোগাযোগ করেও কোন খবর পাওয়া যায়নি।

সোমবার সকালে আশুলিয়া থানা পুলিশ পলাশবাড়ি টেক “আমার স্কুলের” পাশ থেকে মাথায় গুলিবিদ্ধ মুরাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়।

হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।