২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা’র নেতার মানহানি মামলায় যুগান্তর সম্পাদক গোলাম সারওয়ারের জামিন

কেরানীগঞ্জের জাতীয় পার্টির নেতা কামরুল হাসান বাদশার দায়ের করা একটি মানহানির মামলায় দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার জামিন লাভ করেছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

রোববার ঢাকার জেলা আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন তার জামিন মঞ্জুর করেন।

চলতি বছরের ১৫ মার্চ ওই মামলার চার্জ গঠনের মামলার অপর দুই আসামী পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন ও স্টাফ রিপোর্টার হাসান আরেফীন আদালতে উপস্থিত হন।

ওই সময় চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় সম্পাদক গোলাম সারওয়ার আদালতে উপস্থিত থাকতে না পারেননি। এতে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।

২০০০ সালের ১৫ জুন “কেরানীগঞ্জ সন্ত্রাসের অভয়ারণ্য” শিরোনামে প্রকাশিত একটি খবরে ক্ষুব্ধ হয়ে জাতীয় পার্টির নেতা বাদশা একই বছরের ১৯ জুন ঢাকার জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলাটি করেন।