গোলাম সারওয়ার আবার যুগান্তরে
প্রখ্যাত, বর্ষিয়ান সাংবাদিক গোলাম সারওয়ার আবারও সম্পাদকের দায়িত্ব নিয়ে দৈনিক যুগান্তরে ফিরছেন। শনিবার দায়িত্বগ্রহন করবেন তিনি।
গোলাম সারওয়ার ১৯৯৯ সালে প্রকাশিত এ দৈনিক পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং ২০০৪ সালের সেপ্টেম্বরে তিনি চাকরি থেকে ইস্তফা দেন।
পরে তিনি নতুন প্রকাশিত বাংলা পত্রিকা সমকালে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কয়েক মাস আগে এ পত্রিকাটি থেকেও পদত্যাগ করেন তিনি।
যুগান্তরের উপ-সম্পাদক শাহজাহান সরদার বিডিনিউজকে গোলাম সারওয়ারের যুগান্তরে প্রত্যাবর্তনের কথা স্বীকার করেন।
যুগান্তর কর্তৃপক্ষ এর বর্তমান সম্পাদক আবেদ খানকে যমুনা গ্র“পের প্রস্তাবিত টিভি চ্যানেল ‘যমুনা টিভি’ তে নিয়োগ দিতে যাচ্ছে বলে সূত্র জানায়।
