২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ এপ্রিল থেকে ঢাকায় চাকরি মেলা শুরু

১ এপ্রিল থেকে ঢাকায় দু’দিনব্যাপী চাকরি মেলা শুরু হচ্ছে। ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিস লি. নগরীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘স্কাইডিবি জব ফেয়ার ২০০৬’ শীর্ষক এই মেলার আয়োজন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 05:59 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বর্তমান চাকরি বাজারে চাকরি খোঁজা ও প্রদানের জটিল প্রক্রিয়াকে সহজ করার জন্য এই মেলার উদ্যোগ নিয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে ইনপেস এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল আহসান বলেন, চাকরি মেলায় ট্রান্সকম গ্র“প, এইম ইন লাইফ, রেডিও টুডে, অপসোনিনসহ মোট ২০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আশা করছি সব মিলিয়ে ৫০০ লোকের কর্মসংস্থান হবে এ মেলা থেকে। 

মেলার টাইটেল স্পন্সর স্কাইবিডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শোয়েব চৌধুরী বিডিনিউজকে বলেন, এটি চাকরি সন্ধানকারী এবং প্রদানকারীদের সহজ যোগাযোগের একটি ক্ষেত্র তৈরি করবে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, মেলা ভেন্যুতে সাইবার জোন ও বিজনেস সেন্টার থাকবে যেখানে স্ক্যানিং, প্রিন্টিং সুবিধা পাওয়া যাবে। অন স্পট চাকরি ইন্টারভিউ’র জন্য আলাদা দুটি রুমের ব্যবস্থাও থাকবে। 

জব ফেয়ারের মিডিয়া পার্টনার হচ্ছে চ্যানেল ওয়ান, দ্য নিউএজ ও দৈনিক সমকাল।

০১ ও ০২ এপ্রিল সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। িি.িলড়নভধরৎ-রসংষ.পড়স ওয়েব সাইটে মেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।