২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সেফটি ট্যাঙ্ক থেকে যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামের নিজ বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে বৃহস্পতিবার মাফিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

পুলিশ জানায়, নিহত যুবকের বাবা আনোয়ার হোসেনের দেওয়া তথ্য মতে ঝিনাইদহ শহরে যাওয়ার কথা বলে ২২ মার্চ ওই যুবক বাড়ি থেকে বের হয়। আট দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়। পারিবারিক বিরোধের কারনে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ পায়খানার সেফটি ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রাখা হয় বলে পুলিশ ধারণা করছে।

এ ব্যাপারে নিহতের চাচা বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ নিহতের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।