২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ উদ্যোগে বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র উন্নয়নের সিদ্ধান্ত

যৌথ উদ্যোগে বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র উন্নয়নে পেট্রোবাংলার তিন কোম্পানি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি চূড়ান্ত অনুমোদনের জন্যে আগামী দু’ সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

অংশিদার তিন কোম্পানি হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড (বিজিএফএল), সিলেট গ্যাস ফিল্ডস  লিমিটেড (এসজিএফএল) এবং বাংলাদেশে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। 

দুই পর্যায়ে বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র উন্নয়নের ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। এই বিনিয়োগের জোগান দেবে বিজিএফসিএল এবং এসজিএফএল। আর বাপেক্স থাকবে ওয়ার্কিং পার্টনার হিসাবে। তিন প্রতিষ্ঠানের শেয়ার হবে সমপরিমাণ।

বহস্পতিবার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সভাপতিত্বে জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এতে পেট্রোবাংলা চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া, পরিচালক (পিএসসি) রায়হানুল আবেদীন, পরিচালক (অর্থ) নূরুল হুদা, পরিচালক (অপারেশন) রহমান মোর্শেদ, বিজিএফসিএল ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাস, এসজিএফএল ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) মোকতাদির আলী এবং বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। 

উৎপাদন শুরু হলে এই গ্যাস পেট্রোবাংলা দেশীয় মুদ্রায় কিনে নেবে। এরজন্যে প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, এতে একদিকে পেট্রোবাংলা দেশীয় মুদ্রায় গ্যাস কিনে লাভবান হবে অন্য দিকে উৎপাদনকারী কোম্পানিগুলোর মার্জিনও বৃদ্ধি পাবে।

১৯৭৯ সালে আবি®কৃত এই গ্যাস ক্ষেত্রের মোট মজুদের পরিমাণ ৩২ দশমিক ৭ বিলিনয় ঘনফুট।

পেট্রোবাংলার একটি সূত্র বিডিনিউজকে জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর তিন কোম্পানির মধ্যে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট স্বাক্ষর হবে। আর এই কাজ পরিচালনার দায়ভার থাকবে যৌথ ব্যবস্থপনা কমিটির ওপর।