কমরেড অনিল বিশ্বাসের মৃত্যুতে সিপিবি’র শোক প্রকাশ
উপমহাদেশের অভিজ্ঞ নেতা কমরেড অনিল বিশ্বাসের মৃত্যুতে সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শোক প্রকাশ করেছে।
সিপিবি’র সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক যুক্ত বিবৃতিতিতে বলেন, অনিল বিশ্বাস একটি স্বপ্নময় সমাজ গঠনের লক্ষ্যে সারা জীবন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করে গেছেন।
তারা বলেন, তার মহাপ্রয়ানে উপমহাদেশ একজন মার্কসবাদ--লেলিনবাদের মহান নেতাকে হারালো।
ভারতের কমিউস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য এবং রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অনিল বিশ্বাস রোব্বার পরলোক গমন করেন।
ভারতের সিপিএমআইকে সোমবার সিপিবি এক শোকবার্তা প্রেরণ করেছে। বাংলাদেশের সাম্যবাদী দলও (এম--এল) শোকবার্তা প্রেরণ করেছে। সাম্যবাদী দলের নেতৃবৃন্দ শোকবার্তায় তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
