বরিশালে মুক্তিযোদ্ধাদের মিলন কেন্দ্র উদ্বোধনে মহানগর জামাতের আমীর অতিথি, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ প্রকাশ
বরিশালে মুক্তিযোদ্ধাদের মিলন কেন্দ্র ‘বীর উত্তম ভবন’--এর উদ্ভোধনী অনুষ্ঠানে মহানগর জামাতের আমীর অতিথি হিসেবে উপস্থিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল বিভাগের প্রায় সাড়ে পাঁচশ’ মুক্তিযোদ্ধা।
নগরীর ব্রাউন্ড কম্পাউন্ডে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আইন প্রতিমন্ত্রী মেজর (অব.) ব্যারিস্টার শাহজাহান ওমর মুক্তিযোদ্ধাদের মিলন কেন্দ্র ‘বীর উত্তম ভবন’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বরিশাল বিভাগের ছয় জেলার ৩২টি উপজেলার প্রায় সাড়ে পাঁচশ’ মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে বরিশাল মহানগরীর জামাতের আমীর মোয়াজ্জেম হোসেন হেলাল অংশগ্রহণ করলে মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন। এসময় অনেকে বলেন, যারা পাকিস্তানীদের দোসর তারা আজ মুক্তিযোদ্ধাদের মিলন কেন্দ্রে অতিথির আসন লাভ করে।
আইন প্রতিমন্ত্রী প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় করে এই ভবন নির্মাণ করেন।
