লালমনিরহাটে পূণ্যবান বারুণীর মেলায় সংঘর্ষ: আহত ২০
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় তিস্তা নদীর পাড়ে অবস্থিত পূণ্যøান বারুণীর মেলাকে কেন্দ্র করে দুই গ্র“পের মধ্যে সংঘর্ষে ২০জন পূজারী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেলার স্থানকে কেন্দ্র করে কালিগঞ্জ এবং হাতিবান্ধা উপজেলার দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় ২০জন আহত হয়।
প্রতিমা ভাংচুরের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে কালিগঞ্জ ও হাতিবান্ধা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
