২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সাংসদ শাহ মো. আবু জাফরের ওপর হামলা

ফরিদপুর--১ আসনের সংসদ সদস্য শাহ মো. আবু জাফরের ওপর শুক্রবার গভীর রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা করে প্রাণনাশের চেষ্টা চালালে অল্পের জন্যে তিনি প্রাণে বেঁচে যান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে বোয়ালমারী থেকে মধুখালি আসার পথে নওপাড়া ইউনিয়নের একটি ব্রিজের কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে এবং তার দিকে তাক করে গুলি ছুঁড়তে উদ্যত হয়।

ওই গাড়িতে সাংসদের সঙ্গী হিসেবে থাকা ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান সুকৌশলে মোবাইল ফোনে আশপাশের লোকজনকে খবর দিলে স্থানীয় জনতা উপস্থিত হয়। জনতার উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এদিকে এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে মধুখালী রেলগেট দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।