মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা
মুন্সীগঞ্জে এক অগ্নিকাণ্ডে শহরের পুরনো কাছারীর বটতলা মার্কেটের ১১টি দোকান ভস্মিভূত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী শনিবার একথা জানায়।
দমকল বাহিনী ও পুলিশ জানায়, দিবাগত রাত ১টার দিকে বটতলা মার্কেটের একটি জুতার দোকান থেকে এই আগুনের সূত্রপাত ঘটে এবং তা ওই মার্কেটে মূহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শহরের দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সময় লুটপাট ঠেকাতে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, এই অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দমকল বাহিনীর কর্মীদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে।
