২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যক্ষা প্রতিরোধে জনগণের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

দেশকে যক্ষারোগ মুক্ত করার লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জোর দিয়েছেন শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারের বক্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে জাতীয় যক্ষারোগ প্রতিরোধ কর্মসূচি (এনটিপি) ও ব্র্যাক যৌথভাবে ‘যক্ষারোগ নিয়ন্ত্রণ এবং সামাজিক অংশগ্রহন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

দিবসটিতে এই বছর বিশ্ব প্রতিপাদ্য ধরা হয়েছে  “জীবনের জন্যে পদক্ষেপ - যক্ষা মুক্ত বিশ্বের পথে”। জাতীয়ভাবে এবারের প্রতিপাদ্য হচ্ছে, “সকলের জন্যে ডটস এবং ডটস এর জন্যে আমরা সবাই”।

ব্র্যাকের অ্যাডভোকেসি ও মানবাধিকার ইউনিটের পরিচালক  ড. সা’দাত হোসেনের সভাপতিত্বে সেমিনারে ব্র্যাকের পরিচালক আফসান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. শাহাদত হোসেন,  এমবিডিসি পরিচালক ড. মাহাবুব কামাল সিদ্দিক এবং সহকারী কার্যকরি পরিচালক ড. আহমেদ মোস্তাক রেজা চৌধুরী ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জাতীয় উপদেষ্টা ড. খুরশিদি আলম হায়দার এবং অধ্যাপক মুজতবা মাহমুদ মূল নিবন্ধ উপস্থাপন করেন।

বিশ্বে প্রতিবছর দুই লাখ মানুষ যক্ষা রোগে মারা যায়।

 ১৯৯৩ সালে, সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে ডিরেক্টলি অবজারভড ট্রিটমেন্ট সর্ট-কোর্স (ডটস) এর কার্যক্রম শুরু করে। এনটিপি প্রাথমিক ভাবে ১৯৯৩ সালের নভেম্বর মাসে চারটি উপজেলায় ডটস’র কাজ শুরু করে এবং বর্তমানে বাংলাদেশে ভৌগলিক দিক থেকে ৯৯ শতাংশ এ কর্মসুচির আওতায় আনা হয়েছে।