২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হচ্ছে

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও শুক্রবার বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 09:38 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-- ‘যক্ষ্মা নিরাময়ে ডটস-এর বাস্তবায়নে আমরা সবাই’।

এই দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দেশব্যাপী শোভাযাত্রা, আলোচনা সভা, গণনাটক, সঙ্গীতানুষ্ঠান ও কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এই দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিব কফি আনান এক বিবৃতিতে ২০০৬-২০১৫ সালের মধ্যে যক্ষ্মা প্রতিরোধে একটি বিশ্বব্যাপী পরিকল্পনার আলোকে সবাইকে নিজ নিজ ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন।

টিবি রোগটি কফ এবং হাঁচির মাধ্যমে ছড়ায়। প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে প্রায় ২০ লাখ লোক মৃত্যুবরণ করে।