কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত, আহত ৩০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ইলিয়টগঞ্জে বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব - ০৮৬২) একটি কাভার্ড ভ্যানকে (কুষ্টিয়া ট ১১ - ০২০০) ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে একটি রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্সাআরোহী, রিক্সাচালক ও বাসের একজন যাত্রী নিহত হন এবং ৩০ জন বাস যাত্রী আহত হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হল- মোহাম্মদ মোহসীন ও মেহেরুন্নেছা (৪০)।
দাউদকান্দি থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যানটিকে আটক করে। চালকরা পালিয়ে যায়।
আহতদের গৌরিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
