২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য তরিকুল নিজেকে ‘এহসার’ হিসেবে স্বীকার করেছে

সিরাজগঞ্জে গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) সদস্য তরিকুল ইসলাম (২২) নিজেকে ‘এহসার’ (আত্মঘাতী সদস্য) হিসেবে স্বীকার করেছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে সোমবার সে এ তথ্য দেয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

সদর থানা সূত্র জানায়, সকাল ১১টায় সিরাজগঞ্জ ডিবি পুলিশ তরিকুলকে সদর থানায় সোপর্দ করে। এখানে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে এ স্বীকারোক্তি দেয়। এ সময় তার কাছ থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যায়। তবে তদন্তের স্বার্থে এগুলো প্রকাশ করা যাবে না বলে পুলিশ সূত্র জানায়।

জেএমবি’র বোমা বাহিনীর প্রধান আতাউর রহমান সানি’র স্বীকারোক্তি অনুয়ায়ী তরিকুলকে ধরতে ১৬ মার্চ সদর উপজেলার জামুয়া গ্রামে তার বাড়িতে পুলিশ তল্লাশী চালায়। পুলিশ ওই দিন তাকে ধরতে না পারলেও তার বাবা আবু বকর সিদ্দীকীকে আটক করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ সিরাজগঞ্জের শিয়ালকোন গ্রাম থেকে রোববার সন্ধ্যায় তরিকুলকে গ্রেপ্তার করে।