ইডেন কলেজের অধ্যক্ষাকে অপসারন
ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ্য ফিরোজা বেগমকে রোববার অপসারণ করা হয়েছে।
সূত্র জানায়, শিক্ষামন্ত্রনালয় দুপুরে অপসারণের নোটিশ উস্যু করে।
এ বিষয়ে অধ্যক্ষার সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে এই অপসারনের কথা স্বীকার করেন। তার কার্যালয়ে এই চিঠি পৌঁছার কথা তিনি শুনেছেন বলে জানান।
কলেজের সাধারণ ছাত্রী এবং কিছু ছাত্রীদের সংগঠনের আন্দোলনের পর সরকার এই সিদ্ধান্ত নেয়।
