২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ২০টি বাড়ি পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া গ্রামে রোববার ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী সূত্র জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

দুপুরে প্রায় এক ঘন্টা স্থায়ী এ অগ্নিকাণ্ডে কয়েক হাজার মন আলু পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসে খবর দিলেও তারা আসেনি বলে অভিযোগ করেছে এলাকাবাসী। এক ঘন্টা চেষ্টার পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে।