২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোলিও প্রতিরোধে পুনরায় সহযোগিতার অঙ্গীকার করেছে আর্ন্তজাতিক পোলিও বিশেষজ্ঞ দল

পোলিও প্রতিরোধে বাংলাদেশকে পুনরায় সহযোগিতার অঙ্গীকার করেছে আর্ন্তজাতিক পোলিও বিশেষজ্ঞ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

দেশে আবারো পোলিও রোগের সংক্রমণ দেখা দেওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল কার্যালয়, ইউনিসেফ সদর দপ্তরের বিশেষজ্ঞ দল এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেনের সাথে দেখা করে এ অভিমত প্রকাশ করেন।

প্রতিনিধি দলটি সম্প্রতি বাংলাদেশে দেখা দেওয়া পোলিও ভাইরাসের উৎস সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রীকে অবহিত করে। দলের সদস্য অরুন থাপা বলেন, এ ভাইরাসটি বাংলাদেশের অভ্যন্তরের ভাইরাস নয়, ভারতের উত্তর প্রদেশের ভাইরাসের সাথে এর মিল রয়েছে।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, কোনো দেশ পোলিও মুক্ত হওয়ার পর পুনরায় পোলিও সংক্রমণ হলে পরবর্তী এক মাসের মধ্যে দেশের নির্দিষ্ট বয়সী সকল শিশুকে পোলিও টিকা খাওয়ানো প্রয়োজন হয়। এবং অল্প সময়ের ব্যবধানে পরপর তিনবার এই কর্মসূচি পালন করতে হয়।

এসময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য সচিব একেএম জাফর উল্লা খান, অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম ভূইয়া, যুগ্মসচিব মো. শফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. শাহাদত হোসেন প্রমুখ।

প্রতিনিধি দলে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ড. সেরগুই ডিওরডিটসা, ডা. আরিফিন অমল ইসলাম, ডা. অরুন থাপা, ডা. জুলিয়ান বিলওস, ডা. লিন্ডা মুলার, ইউনিসেফ সদর দপ্তরের জুডিথ গ্রাফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. দুয়াংবেদী সংখোবল, ইউনিসেফ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ লুইস জর্জ এবং বিশ্ব ব্যাংক, ডিএফআইডি এবং জাপান সরকারের প্রতিনিধিগণ।