সোমবারের ঘটনায় যুবলীগ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও আরো ২০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
সোমবারের হরতালে সরকারি কর্মকর্তাদের দায়িত্বে বাধা দেওয়া ও ভাংচুরের অভিযোগে পুলিশ যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজম, মহিলা আওয়ামী লীগ সভাপতি নাজমা আক্তার ও আরো ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে।
পল্টন থানার সাব ইন্সপেক্টর নাসিরুল আলম সোমবার রাতে ফৌজদারি দণ্ডবিধির ৩৩২, ৩৩৩, ৩৫৩ এবং ৪২৭ ধারায় মামলাটি করেন।
