যমুনা সেতুতে ফাটল: উত্তরবঙ্গে আতংক
যমুনা বহুমুখী সেতুতে ফাটল সৃষ্টি হওয়ার সংবাদে, শত শত আতংকগ্রস্থ রেল যাত্রীকে সেতু অতিক্রমকালে পবিত্র কুরআান তেলাওয়াত করতে দেখা গেছে।
বিডিনিউজের লালমনিরহাট প্রতিনিধি জানান, ফাটলের কারণে দেশের উত্তর বঙ্গের জনগণের মধ্যে আতংক বিরাজ করছে, কারণ বর্তমানে অনেক লোক এই সেতুর উপর দিয়ে ট্রেনযোগে যাতায়াত করছে।
আতংকের কারণে টিকিট বিক্রির পরিমাণও হ্রাস পেয়েছে।
যদিও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা রোববার বলেছেন, সেতুর শতাধিক স্থানে ফাটল সৃষ্টি হলেও এতে ভয়ের কিছু নেই।
সরকার সংবাদটিকে গুরুত্বের সাথে নিয়েছে এবং বিশেষজ্ঞদের সাথে নিয়ে যোগাযোগ মন্ত্রী রোববার সেতু পরিদর্শন করেন।
ফাটলের কারণ খুঁজে বের করতে সরকার একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে।
