সার্কভুক্ত নাগরিকদের জন্যে পর্যটন কেন্দ্রগুলোর প্রবেশ মূল্য পুনর্নিধারণ করবে ভারত
সার্কভুক্ত দেশগুলোর পর্যটকদের জন্যে ভারত তাজমহলসহ তার দেশের বিভিন্ন প্রতœতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটন কেন্দ্রগুলোর প্রবেশ মূল্য পুনর্নির্ধারণ করতে যাচ্ছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বীণা সিক্রি বিডিনিউজকে বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং শিগগিরই বিষয়টি চুড়ান্ত করা হবে।
বাংলাদেশের পর্যটকদের জন্যে তাজমহলসহ ভারতের অন্যান্য পর্যটন কেন্দ্রের প্রবেশ মূল্য ভারত সরকার কেন পুনর্নির্ধারণ করছে না? এ প্রশ্নের জবাবে বিডিনিউজের সাথে এক সাক্ষাতকারে বীণা সিক্রি বলেন, প্রশ্নটি খুবই যুক্তিসঙ্গত এবং সার্কের সদস্য রাষ্ট্রের নাগরিকদের সুবিধার্থেই আমরা আন্তরিকতার সাথে বিষয়টি নিয়ে কাজ করছি।
ভারতের পর্যটন কেন্দ্রগুলোর পুনর্নির্ধারণকৃত প্রবেশমূল্য কি পরিমাণ হতে পারে জানতে চাওয়া হলে বীণা সিক্রি জানান, ভারতীয় নাগরিকরা যে ধরনের প্রবেশমূল্য দিয়ে থাকেন সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্যেও একই প্রবেশ মূল্য করা হবে।
বর্তমানে বিদেশী পর্যটকদের জন্যে ভারতের আগ্রার দূর্গ এবং হুমায়ুনের সমাধির প্রবেশমূল্য ২৫০ রুপি। এছাড়া ঐতিহাসিক তাজমহলের প্রবেশমূল্য রাখা হয় ৭৫০ রুপি। কিন্তু ভারতীয় নাগরিকদের জন্যে প্রবেশ মূল্য ১০ থেকে ২০ রুপির মধ্যে নির্ধারিত। ঐতিহাসিক পর্যটন কেন্দ্রসমূহে প্রবেশমূল্যের ক্ষেত্রে এই ধরনের অসামঞ্জস্যের কারণেই বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক বর্তমানে ভারত ভ্রমণে উৎসাহ হারিয়ে ফেলেছেন।
আরো বেশি পর্যটক আকর্ষণের উদ্দেশে ভারতের বিভিন্ন প্রতœতাত্ত্বিক নিদর্শনগুলোর প্রবেশমূল্য পুনর্নির্ধারণ করতে বাংলাদেশ সরকারের পক্ষ হতে বিমসটেক এবং সার্কের মাধ্যমে ভারত সরকারের কাছে প্রস্তাবও করা হয়েছে।
পরারাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, এক দেশের জনগণের সাথে অন্য দেশের জনগণের সম্পর্কোন্নয়নের জন্যে এটি ভারত সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ।
কিছদিন আগে ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে সার্কেভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা তাদের জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছিলেন। এক্ষেত্রে তারা বিভিন্ন পর্যায় থেকে আন্তঃ সার্কের আওতায় সদস্য দেশসমূহের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক বিনিময় কার্যক্রম এবং সার্ক দেশ ভ্রমণের মাধ্যমে জনগণের মধ্যকার সম্পর্কেন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এছাড়া তারা ২০০৬ সালকে নির্ধারণ করেছেন ‘দক্ষিণ এশিয়া পর্যটন বছর’ হিসেবে।
