খুলনায় সারের দাবিতে ৪ ঘন্টা সড়ক অবরোধ
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় সারের দাবিতে স্থানীয় কৃষকরা বুধবার চার ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছে।
পর্যাপ্ত সারের দাবিতে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত খুলনা-সাতক্ষীরা, খুলনা-পাইকগাছা এবং সাতক্ষীরা-যশোর সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। অবরোধকারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রধান সড়কগুলোর ওপর জড়ো হয়।
