মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
মুন্সীগঞ্জে চাঞ্চল্যকর হাজেরা বেগম হত্যা মামলার রায়ে মঙ্গলবার আদালত ৩ জনকে যাবজ্জীবন কারাদ্বন্দ প্রদান করেছেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনীর আহাম্মদ পাটোয়ারি জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন।
যাবজ্জীবন করাদ্বন্দপ্রাপ্তরা হলো আনোয়ার হোসেন, আলম ব্যাপারী ও সামসু গাইন।
আসামী আনোয়ার হোসেন ও আলম ব্যাপারী পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
মামলার ২১ আসামীর মধ্যে বাকি ১৮ জনকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলার তথ্য অনুযায়ী ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে সদর উপজেলার চর আব্দুল্লাপুর গ্রামের নিজ বাড়িতে আবুল হোসেনের মেয়ে হাজেরা বেগমকে সশস্ত্র সন্ত্রাসীরা হত্যার পর লাশ মেঘনা নদীতে ফেলে দেয়। ঘটনার পর তার পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
