নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২জন হতাহত
নীলফামারীর কিশোরগঞ্জ-টেংগামারী সড়কে শ্মশাণঘাট এলাকায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হতভাগ্য এক রিকশাভ্যানচালক ঘটনাস্থলেই নিহত ও এক ভ্যানআরোহী গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে একটি রিকশাভ্যান কিশোরগঞ্জ-টেংগামারী পাকা সড়কে ওঠার সময় নীলফামারীর দিকে আসা একটি দ্রুতগামী ট্রাকে চাপা পড়লে ভ্যানচালক কিশোরগঞ্জের গদা এলাকার তহির উদ্দীনের ছেলে দেলওয়ার হোসেন (২৫) ঘটনাস্থলেই মারা যায়।
গুরুতর আহত ভ্যানআরোহী রবিউল ইসলাম (৩০)কে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
