মায়ানমারে সার পাচারের সময় ৫ চোরাকারবারি আটক, ১৪২ বস্তা সার উদ্ধার
কোস্টগার্ড সদস্যরা রোববার রাতে বাংলাদেশ থেকে প্রতিবেশী মায়ানমারে সার পাচারকালে পাঁচ চোরাকারবারিসহ একটি বাণিজ্যিক ট্রলার আটক করে।
এসময় তারা ১৪২ বস্তা সার উদ্ধার করেছে বলে কোস্টগার্ড সূত্র সোমবার জানিয়েছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল শাহ পরীর দ্বীপের কাছে নাফ নদীতে সারবোঝাই একটি ট্রলারকে ধাওয়া করে। এক ঘন্টা চেষ্টার পর তারা রাত ৯টার দিকে পাঁচ চোরাকারবারিসহ ট্রলারটিকে আটক করে।
ট্রলারটিকে থামাতে গিয়ে কোস্টগার্ড সদস্যরা গুলি ছুড়লে দুই চোরাকারবারি সামান্য আহত হয় বলে সূত্র জানায়।
পাঁচ চোরাকারবারিকে উদ্ধারকৃত মালামালসহ টেকনাফ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
