২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনায় ৭ জন নিহত

দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ৪০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে শুক্রবার পৃথক দুইটি দূর্ঘটনায় পাঁচজনসহ দিনাজপুরে মাইক্রোবাস চাপায় শিক্ষক এবং লক্ষ্মীপুরে ট্রলির ধাক্কায় একজন কৃষক নিহত হয়।

বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা অংশে শুক্রবার বিকেল ৫টার দিকে গাইবান্ধা থেকে ঢাকাগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাসের সামনের চাকা পাংচার হয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং ৪০ জন আহত হয়। দুর্ঘটনায় নিহতরা হলো রংপুরের পীরগাছার নজরমাহমুদ গ্রামের ফয়েজ উদ্দীন (৩৫), বগুড়ার ধুনটের মোঃ আব্দুল হালিম (৩০) এবং গাইবান্ধার চাপাদহের শাফিজ আল (৪০) ও মোঃ আলম মির্জা (৩০)।

অপর ঘটনায় বেলা ১ টার দিকে পাছবিক্রমহাটিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী আব্দুল হক (৬০) নিহত হয়। নিহতের বাড়ি সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের ওমরপুর গ্রামে।

বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের বারকোনায় স্কুল শিক্ষক শহিদুল ইসলাম (৫৫) মোটরসাইকেলযোগে যাওয়ার সময় দ্রুতগামী মাইক্রো বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার মজিবর রহমানের ছেলে।

বিডিনিউজ লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে জেলার রামপুর উপজেলার রামগ্রামে ট্রলির ধাক্কায় মিরাজুল্লাহ মালেক (৫৫) নামে এক কৃষক ঘটনাস্থলেই নিহত হয়।