২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ি সীমান্ত থেকে তিনজন বাংলাদেশীকে অপহরণ করেছে বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গজেরকুঠি এলাকায় বাংলাদেশী সীমানায় অবৈধ অনুপ্রবেশ করে বিএসএফ সদস্যরা তিনজন বাংলাদেশী যুবককে অপহরণ করেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বিডিআর ও স্থানীয় গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আমিনুল (৩২), মজিদুল (৩০) ও আজিবর রহমান (২৮) নামের ওই তিনজন বাংলাদেশ সীমানায় ঘাস কাটছিলো।

এ সময় বিএসএফ’র সদস্যরা অবৈধভাবে আর্ন্তজাতিক সীমান্ত পিলার ৯৩৫ এর ৪ (এস) অতিক্রম করে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়।

বালারহাট ক্যাম্পের বিডিআর তাৎক্ষনিকভাবে এর কড়া প্রতিবাদ জানিয়েছে। তারা পতাকা বৈঠক করে অপহৃতদের ফেরত দেওয়ার দাবিও করেছে। তবে বিএসএফ এ পর্যন্ত বিডিআর’র প্রস্তাবে সাড়া দেয়নি।