২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর বাংলা কলেজে ছাত্রশিবির কর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ৫

রাজধানীর মিরপুর বাংলা কলেজে ছাত্রদল কর্মীরা শুক্রবার সকালে ছাত্র শিবির কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত: পাঁচজন শিবির কর্মী আহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 05:08 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

মিরপুর থানা পুলিশ জানায়, শুক্রবার বন্ধের দিন হলেও কলেজে আনার্স ভর্তি পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষে ছাত্র শিবির কর্মীরা ভর্তিচ্ছুদের মধ্যে সংগঠনের লিফলেট বিলি করে।

এ সময় ছাত্রদলের একটি গ্রুপ লাঠিশোটা নিয়ে তাদের ওপর চড়াও হয়। তারা বেধড়ক মারপিট করে শিবির কর্মীদের কলেজ থেকে বের করে দেয়।