২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসসি শীপ থেকে বিপুল পরিমান কম্পিউটার যন্ত্রপাতি উদ্ধার

কর্ণফুলী নদীতে রোববার দুপুরে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এর নিজস্ব শিপ বাংলার শীখা থেকে কোস্টগার্ড সদস্যরা ২০ ঘন্টা ধরে ওঁত পেতে থেকে বিপুল পরিমান কম্পিউটার যন্ত্রপাতি আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিএসসির শীপকে ঘিরে ফেলে এবং রোববার দুপুর দেড়টায় কর্ণফুলী নদীতে অবস্থিত শীপটির হতিরোধ করে।

পরে তল্লাসি চালিয়ে তারা শীপ থেকে ৩৯টি মনিটর, পাঁচটি সিপিইউ, তিনটি লেজার প্রিন্টার, দুইটি অডিও ভিডিও রেকর্ডার, দু’টি ডেস্ক টপ এবং আরও ১২ লাখ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে।

কাস্টমস কর্তৃপক্ষ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।