মানিকগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসহিল গ্রামে শনিবার রাতে স্ত্রী শাহনাজ বেগমকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী হাতেম তাই।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হাতেম তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে উথলী হাসপাতাল বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, বারাদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাতেম তাই প্রায়ই তার স্কুল শিক্ষিকা স্ত্রীকে নির্যাতন করতো।
নিহত শাহনাজ দুই সন্তানের জননী এবং সে নিজেও একজন স্কুল শিক্ষিকা।
শাহনাজের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে শিবালয় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
