মাদারীপুরে অপহরণের দায়ে ২ মহিলার যাবজ্জীবন
শিশু অপহরণের দায়ে দুই মহিলাকে মাদারীপুর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ আলতাফ হোসেন যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। বুধবার আদালত এ রায় দেন।
২০০১ সালের ২৪ ফেব্রুয়ারি সদর থানার মহিষের চর গ্রাম থেকে লুৎফর রহমান গৌড়ার শিশুকন্যা মুক্তা (৫) কে তার শ্বাশুড়ী আছিয়া বেগম এবং খালা শ্বাশুড়ী শাফিয়া বেগম অপহরণ করে পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়।
পরে লুৎফর বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ আছিয়া ও শাফিয়াকে আসামী করে চার্জশিট দাখিল করে। বিচারক দীর্ঘ শুনানি শেষে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
