২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরাটন হোটেল কর্মচারি ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হোটেল শেরাটনের সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারিদের দক্ষতা ও আন্তরিক সেবায় দেশের হাতে গোনা কয়েকটি সরকারি লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে এটি অন্যতম স্থান দখল করতে পেরেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সোমবার হোটেল শেরাটনের নব-নির্বাচিত শ্রমিক কর্মচারি ইউনিয়নের অভিষেক ২০০৫ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

নব-নির্বাচিত কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম চৌধুরি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, বাংলাদেশ সার্ভিসেস লি. এর ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর (অব.) লুৎফর রহমান, শেরাটনের মহা-ব্যবস্থাপক ম্যাক ডোনাল্ড ও ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউদ্দিন প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শেরাটন ঐতিহ্যগত ভাবে আভিজাত্য ও সেবার ক্ষেত্রে অপ্রতিদ্বন্ধী এবং ব্যবসার ক্ষেত্রে শীর্ষ স্থান দখল করে আছে।

তিনি ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি এ সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানান।