দিনাজপুর জেলা ও দায়রা জজকে হত্যার হুমকি, ১ জেএমবি সদস্য গ্রেপ্তার
দিনাজপুরের জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমানসহ তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে জেএমবি সদস্যরা। অপর ঘটনায় বোচাগঞ্জ থানা পুলিশ জেএমবি’র এক সদস্যকে গ্রেপ্তার করেছে।
জেলা ও দায়রা জজ মতিউর রহমান জানান, রোব্বার দুপুর দেড় টায় তিনি ডাকযোগে জেএমবি’র একটি চিঠি পান। তাকে ২০ ফেব্রুয়ারির মধ্যে দিনাজপুর ছেড়ে যাওয়ার জন্যে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তিনি চলে না গেলে ২৩ ফেব্রুয়ারির মধ্যে তার কার্যালয় ও বাসভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এবং তাকে স্বপরিবারে হত্যা করা হবে।
চিঠি প্রেরনকারী হিসেবে জেএমবি’র সদস্য মো. আব্দুল ওহাব (গাবতলী,বগুড়) বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস পার্বতীপুর, দিনাজপুর উল্লেখ করা হয়েছে।
এদিকে অপর ঘটনায় বোচাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জেএমবি’র সক্রিয় সদস্য নুরুজ্জামানকে সেতাবগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
তার বাড়ি চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামে। তার পিতার নাম মকসেদ আলী।
